অনলাইন ডেস্ক
রাশিয়ায় ভেন্টিলেটরে আগুন লেগে ৫ করোনা রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে চলছে মারণ ভাইরাস করোনার প্রাদুর্ভাব। কিছুতেই দমানো যাচ্ছে না ক্ষুদ্রাতিক্ষুদ্র এই অনুজীবকে। এর মাঝেই রাশিয়ায় ভেন্টিলেটরে আগুন লেগে ৫ জন করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগী মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) দেশটির সেন্ট পিটাসবার্গ শহরের একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভেন্টিলেটরগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। ফলে এটিতে আগুন ধরে যায় ও রোগীরা প্রাণ হারান। রাশিয়া জানিয়েছে, তাৎক্ষনিকভাবে হাসপাতাল থেকে ১৫০ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। বাকিরা সবাই নিরাপদ রয়েছেন।
উল্লেখ্য, রাশিয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ২১ হাজার জন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























