নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ চলবে সৌদি আরবে
সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি থাকবে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে ।
আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত সৌদি আরবে ঈদ উপলক্ষে ছুটি থাকবে। সেই ৫ দিন দেশটিতে সম্পূর্ণ কারফিউ চলবে।
এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতীত অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রম চালু থাকবে।
তবে মক্কাতে এখনই কারফিউ চলছে। করোনার প্রভাব বাড়ার পর সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজান শুরু হওয়ার পর তা শিথিল করা হয়েছিল।
সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২৬৪ জন। মৃতদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























