ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ১৩ মে ২০২০

বিশ্বে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়া

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় স্পেন, যুক্তরাজ্য, ইতালিকে ছাড়িয়ে গেল রাশিয়া। বর্তমানে করোনার হটস্পট হয়ে দাঁড়িয়েছে দেশটি।

বার্তা সংস্থা এএফপি দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনাভাইরাসে  আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

করোনায় বিশ্বে আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

আক্রান্তের তালিকায় মঙ্গলবার দ্বিতীয়স্থানে উঠে আসে রাশিয়া। এতদিন এই অবস্থানে ছিল স্পেন। তৃতীয়স্থানে থাকা স্পেনের  দুই লাখ ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ২৭ হাজার। এক সময় তৃতীয়স্থানে থাকা ইতালির বর্তমান অবস্থান পঞ্চম, ২ লাখ ২১ হাজার।

তবে আক্রান্ত বাড়লেও রাশিয়াতে মৃত্যু কম। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায়  ৪২ লাখ ৬০ হাজার। মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৯১ হাজার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়