ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ১৩ মে ২০২০

সৌদিতে একদিনে রেকর্ড সংখ্যক সুস্থ

সৌদি আরবে একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তি সুস্থ হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫২০ জন ।

অন্যদিকে গেল ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১১ জন। ফলে দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। এবং নতুন ৯ জন সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

দেশটিতে সুস্থব হওয়া ব্যক্তির সংখ্যা মোট ১৫ হাজার ২৫৭ জন। মঙ্গলবার (১২ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে দেশটির রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে, ৪৪৩ জন। মক্কায় ৪০৭ জন, জেদ্দায় ৩০৬, মদিনায় ১৭৬, আল হূফুফে ৯১, দাম্মামে ৭৮, খোবারে ৭৪, আল মাজমাহে ৫৭, হাদ্দায় ৪২, জুবাইলে ৩৩, তাবুকে ২৭, দাহাহরানে ১৮, কারাহে ১৮, হাজীম আল জালামিদে ১৮, কাতিফে ১৭, বেইশে ১৭, তাইপে ১৬, হাইল ১০, খারিজে ১০, নাজরানে ৫, খামিস মুসাইতে ৪, ওয়াদি আদদাওয়াসির ৪, সাফওয়া ৪, আরও কিছু এলাকায় ১/২/৩ জন করে আক্রান্ত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়