ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৪ মে ২০২০
আপডেট: ১২:১০, ১৪ মে ২০২০

আগামী ছয় মাসে বিশ্বের ১২ লাখ শিশুর মৃত্যুর আশংকা ইউনিসেফের

বিশ্বের প্রায় ২১০ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ৪৩ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। এর প্রভাবে প্রায় ৩ লাখ মানুষের প্রাণহানি হয়েছে।

এই ভাইরাসটি নিয়ে বিশ্বের স্বাস্থ্য বিষয়ক সকল সংস্থাই গবেষণা করছে। থেমে নেই জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও।

করোনাভাইরাসের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাবের কারণে আগামী ছয় মাসে বিশ্বে প্রতিদিন ছয় হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশংকা করছে এই সংস্থাটি।

ইউনিসেফ বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বে পারিবারিক পরিকল্পনা, জন্ম ও নবজাতকের যত্নসেবা এবং টিকার মতো জরুরি শিশু ও মাতৃসেবা ব্যহত হচ্ছে। যার ফল হিসেবে আগামী পাঁচ থেকে ছয় মাসে অতিরিক্ত ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে।

এই সংখ্যা প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে এক দশক ধরে যে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হয়েছে তাকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে বলেও ইউনিসেফ।

এছাড়া জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক সায়েন্সের প্রতিবেদনে থেকে জানা গেছে , যে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ১৫ শতাংশ হ্রাস পেয়েছে সেখানে পাঁচ বছরের শিশুদের মৃত্যুর হার ৯ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। এই হিসেবে প্রতিদিন ১ হাজার ৪শ' শিশু মারা যেতে পারে এসব দেশে। একই সময় মাতৃমৃত্যু হার বাড়বে ৮ দশমিক ৩ শতাংশ ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়