ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৪ মে ২০২০

ইতালিতে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজারের বেশি মানুষ

ইতালিতে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের বিপরীতে সুস্থ হয়ে উঠেছে চার গুন মানুষ। 

দেশটিতে বুধবার নতুন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৮৮৮ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫০২ জন । মারা গেছে ১৯৫ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন। মারা গেছে ৩১ হাজার ১০৬ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৫৪১ জন চিকিৎসা শেষে এখন সুস্থ। হিসাব অনুযায়ী, দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৮ হাজার ৪৫৭ জন। 

ইতালিয়ান সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া হিসাব অনুযায়ী, এই সুস্থতার হার সংক্রমণ কমার ইঙ্গিত। এছাড়া গত কিছুদিন যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছিলেন তাও কমেছে।

করোনার প্রভাব কমার কারণে ইতালিতে লকডাউন আগের থেকে শিথিল করা হয়েছে। সীমিত পরিসরে লোকজন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। তবে সেপ্টেম্বর মাসের আগে স্কুলে ক্লাস শুরু হবে না ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোঁতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়