ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১৪ মে ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা নেগেটিভ

তিনবার করোনা টেস্ট করিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। প্রত্যেকবারের ফলই নেগেটিভ এসেছে।

দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতি রিচার্ডো লিওয়ানদোসকি বুধবার বিকেলে জনগণের উদ্দেশ্যে তার করোনা নেগেটিভের বিষয়টি প্রকাশ করে নিশ্চিত করেন।

কিছুদিন আগে জেইর বোলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সেই জন্য ১২ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে তিনবার করোনা পরীক্ষা করানো হয়।

বৈঠকের পরে ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের বেশ কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে উদ্বেগ দেখা দেয়। এ কারণেই তার দেহে করোনার উপস্থিতি আছে কি না তা নিশ্চিত হলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়