আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১২, ১৫ মে ২০২০
আপডেট: ০৩:২৯, ১৫ মে ২০২০
আপডেট: ০৩:২৯, ১৫ মে ২০২০
অবশেষে ইতালিতে অবৈধ অভিবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন
অবশেষে ইতালিতে বসবাস করা অবৈধ অভিবাসীদের স্বপ্নের বিহঙ্গ যেনো হঠাৎ ডানা মেলে আকাশে ঊড়লো।
প্রায় পাঁচ লক্ষাধিক অবৈধ অভিবাসী সেদেশে বৈধতার সুযোগ পাচ্ছেন।গত বুধবার দেশটির মন্ত্রীসভায় বিষয়টি অনুমোদন লাভ করে। গত মঙ্গলবার ইতালির কোয়ালিশন সরকারের দুই রাজনৈতিক দল 'ডেমোক্রেটিক পার্টি' এবং 'ফাইভ স্টার মুভমেন্ট' দীর্ঘ আলোচনার মাধ্যমে বৈধতা দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছায়।
এবার শর্তসাপেক্ষে দুইটি খাতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেয়া হচ্ছে।যেসকল অভিবাসীরা কৃষি এবং বাসার কাজকর্ম ও প্রবীণদের দেখাশোনার কাজ করছেন শুধুমাত্র তারা এর আওতায় থাকবেন।কৃষিকাজে নিয়োজিত ৩ লাখ এবং বসতবাড়িতে নিয়োজিত ২ লাখ অভিবাসীকে এর আওতায় বৈধতা দেওয়া হবে।
এ বছরের ৮ মার্চের আগ থেকে যেসব অভিবাসী কৃষিকাজ এবং বাসাবাড়িতে কাজ করছেন তাদের মালিকপক্ষ নিজ শ্রমিকদের পক্ষে আবেদন করতে পারবেন।উপযুক্ত প্রমাণসহ সরকারকে ট্যাক্স হিসেবে ৪০০ ইউরো প্রদান করতে হবে।কাজের চুক্তি অনুযায়ী 'স্টে পারমিট' প্রদান করা হবে।তবে যেসব মালিকের নামে পেনাল কোডের মামলা রয়েছে তারা আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আগামী ১ লা জুন থেকে ১৫ ই জুলাইয়ের মধ্যে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।এক্ষেত্রে কেবলমাত্র দুইটি খাতে বৈধতার সুযোগ দেয়ায় বাংলাদেশী অনেক অভিবাসীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।তবে একটি বিশেষ ক্যাটাগরির আওতায় যাদের 'স্টে পারমিট' ৩১ অক্টোবর,২০১৯ এর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছিলো,তারা কাজ খুঁজে নেওয়ার জন্য ৬ মাসের 'স্টে পারমিট' পাবেন।কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে পরবর্তীতে স্বাভাবিক 'স্টে পারমিট' অর্থাৎ দু'বছরের জন্য নেওয়া যাবে। মাত্র ১৬০ ইউরো সরকারি ট্যাক্স হিসেবে জমা দিয়ে এ আবেদন করা যাবে।
ইতালিতে বাংলাদেশের স্থায়ী দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার জানিয়েছেন,বাংলাদেশী অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ করে দিতে দূতাবাসের পক্ষ থেকে সবরকম সহায়তা প্রদান করবেন।সার্টিফিকেট কিংবা পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় থাকা অভিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।
এদিকে ইতালির বাংলাদেশ কমিউনিটির নেতা এবং ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল জানান,'ইতালিতে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশীদের জন্য এটি একটি বড় সুযোগ।এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।'তবে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন,'কারো মিথ্যা আশ্বাসে কর্ণপাত করবেন না।সংশ্লিষ্ট মালিকদের মাধ্যমে ৪০০ ইউরো জমা দিয়ে আবেদন করবেন।’
তিনি ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রতি অনিয়মিত প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানোর আহবান জানান।বাংলাদেশী সকল অনিয়মিত অভিবাসীরা বৈধতার সুযোগ থেকে যেনো বঞ্চিত না হন সেজন্য দূতাবাসকে সার্বিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।
এর আগে ২০১২ সালে ইতালিতে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























