আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩৫, ১৫ মে ২০২০
করোনা: এবার ভ্যাকসিন ট্যাবলেটের ট্রায়াল
সংগৃহীত ছবি
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভাইরাসটি মোকাবিলায় ইনজেকশন ভ্যাকসিন তৈরির কাজে ব্যস্ত পুরো দুনিয়ার গবেষকরা। মানবদেহে ট্রায়াল পর্যন্ত শেষ হয়েছে। তবে এর সঙ্গে আরেকটি আশার খবর দিলো মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ভ্যাক্সআর্ট। তারা ট্যাবলেট ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। ইঙ্গিত দিয়েছে সুন্দর একটি সমাধানের।- ডেইলিমেইল
ভ্যাক্সআর্টের প্রধান বিজ্ঞানী শন টাকার ডেইলিমেইলকে জানিয়েছেন, আগামী জুলাই মাসের আগেই ওই ট্যাবলেটের হিউম্যান ট্রায়াল দেয়ার চিন্তা করছেন তারা।
তিনি জানান, আমার ধারণা চলতি বছরের শেষ অথবা পরের বছরের শুরুতে ভ্যাকসিনের লাখ-লাখ ডোজ পাবে পৃথিবীবাসী।
টাকার বলছেন, করোনো মোকাবিলা করতে আমরা বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়ে কাজ করছি। আমরা মূলত ডিএনএতে তৈরি করছি যা কভিড-১৯-এর প্রোটিনকে এনকোড করে। যদি এটা ঠিকঠাকভাবে নেয়া যায়, তাহলে ওই প্রোটিনের বিরুদ্ধে ভালো ইমিউন সিস্টেম গড়ে তুলবে।
টাকার জানিয়েছে, তাদের ভ্যাকসিন এখন ইঁদুরের ওপর পরীক্ষা করা হচ্ছে। কিছুদিনের মধ্যে মানুষের দেহে করা হবে।
‘আমরা প্রত্যেকটি ভ্যাকসিন নিয়ে কাজ করছি। বোঝার চেষ্টা করছি কোনটি ভালো কাজ করে। এখন পর্যন্ত সবকিছু ভালো মনে হচ্ছে। ডেটা বিশ্লেষণে সুন্দর একটি সমাধানের ইঙ্গিত পাচ্ছি।’
কোনো প্রতিষেধক না থাকা কভিড-১৯ রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে অনেক দেশ উঠেপড়ে লেগেছে। এর মধ্যে আমেরিকায় ১২টি কোম্পানি চেষ্টা করছে। চীনে হিউম্যান ট্রায়ালে আছে চারটি। আমেরিকার সঙ্গে যৌথভাবে জার্মানি একটি নিয়ে কাজ করছে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করেছে চাডক্স১ এনকভ-১৯ ভ্যাকসিন। সেখানকার বিজ্ঞানীরা আশা করছেন, সেপ্টেম্বরের ভেতর তাদের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।
করোনাভাইরাস সম্পর্কিত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৩ হাজার ৭৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২১ হাজার ৭২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ২ হাজার ১৫২ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৫৭ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৯০৮ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬১৪ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন।
তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩১ হাজার ৩৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৯৬ জন।
এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন। ফ্রান্সে করোনায় ২৭ হাজার ৪২৫ জনের মৃত্যু ও ১ লাখ ৭৮ হাজার ৮৭০ জন আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯২৯ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























