আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৯, ১৫ মে ২০২০
আপডেট: ০১:১৯, ১৬ মে ২০২০
আপডেট: ০১:১৯, ১৬ মে ২০২০
বিশেষজ্ঞদের কথায় পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প
অর্থনৈতিক বিপর্যয় এড়াতে বিপদকে পাত্তাই দিচ্ছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্টনি ফসি সতর্ক করে দিয়ে বলেছিলেন,'অর্থনীতির চাকা সচল করতে গিয়ে লকডাউন তুলে এখনই স্কুল-কলেজ আর অফিসসমূহ খুলে দিলে ফল মারাত্মক হতে পারে।’
এন্টনি ফসির এমন বক্তব্যে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেছেন,সেই বার্তা একেবারেই অগ্রহণযোগ্য। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৮৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মার্কিন সরকারের উপদেষ্টা ফসি-র বক্তব্য ছিল, আগেভাগে লকডাউন তুলে নিলে আক্রান্ত ও মৃতের তালিকা আরও লম্বা হবে,যা মোটেই ‘গ্রহণযোগ্য’ বলে মনে হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
এরইমধ্যে ট্রাম্প বিভিন্ন প্রদেশগুলোকে লকডাউন তোলার ব্যাপারে নির্দেশ দিতে শুরু করেছেন। লকডাউন না-তুলতে চাইলে বরং সমালোচনার মুখে পড়ছেন গভর্নরেরা। ট্রাম্পের বেপরোয়া মনোভাবের সমালোচনা করে তাঁকে ‘উন্মাদ’ বলেছেন হলিউড অভিনেতা রবার্ট ডি’নিরো।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























