ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৪১, ১৬ মে ২০২০
আপডেট: ০২:৪৭, ১৬ মে ২০২০

ইউরোপের প্রথম দেশ হিসেবে `মহামারিমুক্ত` স্লোভেনিয়া

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যেই 'মহামারিমুক্ত' ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করেছে স্লোভেনিয়ার প্রধামমন্ত্রী জানেজ জানসা।তাঁর এ ঘোষণায় তিনি আরও জানান,মহামারি পরিস্থিতিতে এখন ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে স্লোভেনিয়া।

মাত্র ২০ লক্ষ জনসংখ্যার এই দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগী দেড় হাজার।তবে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। ইতালির পার্শ্ববর্তী দেশটির সরকার ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য খুলে দিয়েছে সীমান্ত।তবে এসব দেশ থেকে কেউ আসলে থাকতে হবে কোয়ারেন্টিনে। এছাড়াও যেকোনো সমাবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

২৩ মে থেকে সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতাও চালু করার ঘোষণা দিয়েছে। এক্ষুণি এমন সিদ্ধান্ত নেয়ার ফলে নতুন করে আক্রান্তের হার বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করে এর সমালোচনা করছেন। যদিও স্লোভেনিয়া সরকারের দাবী,সংক্রমণ বৃদ্ধির হার অনেকটাই কমে এসেছে বলেই মহামারিমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়