আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:৫৯, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:৫৯, ১৬ মে ২০২০
চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন ট্রাম্প
এ বছরের জানুয়ারিতেই চীনের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের ভূয়সী প্রশংসাও করেন। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় চীনের উহান থেকে সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর।
বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে জানুয়ারির ওই বাণিজ্য চুক্তি বাতিল করার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্য, ‘‘ওদের এটা হতে দেওয়া উচিত হয়নি (করোনাভাইরাস ছড়াতে দেওয়া)। আমি যে বাণিজ্য চুক্তি করেছিলাম, সেটা বিশাল কিছু বলে মনে হয়েছিল। কিন্তু এখন আর সেটা মনে হয় না।কালি শুকিয়ে গিয়েছে এবং মহামারি ছড়িয়ে পড়েছে। এখন আর আগের মতো মনে হয় না।’’
শুধু চীনের উপরই নয়,চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের উপরও বেজায় ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট। শি জিং পিংয়ের প্রসঙ্গ উঠতেই বিরক্তির সুরে বলেন, ‘‘আমি ওর সঙ্গে আর কথা বলতে চাই না।’’
সম্পর্ক ছিন্নের বিষয়ে স্পষ্ট করে কোন ব্যাখ্যা না দিয়ে বলেন, ‘‘আমরা অনেক কিছুই করতে পারি। আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি।
আমেরিকা চীন থেকে প্রতি বছর প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। সেটাও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
চীন সরকারের কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও চীনা ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’-এর সম্পাদক হু জিজিন বলেন, ‘‘এই প্রেসিডেন্টই এক সময় কোভিড-১৯ রোগীদের জীবাণুনাশক ইঞ্জেক্ট করার কথা বলেছিলেন,সেটা মনে রাখবেন।আর এখন যে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন, সেটাতেও গুরুত্ব দেওয়ার দরকার নেই।’’
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























