আন্তর্জাতিক ডেস্ক
ইতালিতে সবচেয়ে আক্রান্ত শহরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে প্রকোপ বিস্তার করছে। আক্রান্ত দেশের মধ্যে ইতালিও আছে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৮৮৫।
এই প্রকোপ কাটিয়ে উঠার জন্য দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত শহরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
লোমবার্ডি শহর ইতালির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত । সেখানকার দোকান-পাট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির গভর্নর।
আগামী সোমবার থেকে সেখানকার দোকান, রেস্টুরেন্ট এবং সেলুন খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি সূত্র থেকে জানা যায় লোমবার্ডি শহরেই সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।
ইতালির প্রধানমন্ত্রী গুসেপে কন্তের সঙ্গে লোমবার্ডির গভর্নর এবং স্থানীয় কর্মকর্তাদের বৈঠকের পরই সেখানকার দোকান-পাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আক্রান্তের দিক থেকে ইতালি সারা বিশ্বে ৫ম স্থানে আছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৬১০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২০ হাজার ২০৫ জন। আশঙ্কাজনক অবস্থায় আছে ৮০৮ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























