আন্তর্জাতিক ডেস্ক
ইতালিতে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার
করোনাভাইরাসের কারণে দুইমাস ধরে ইতালিতে সব ধরণের কার্যক্রম বন্ধ ছিল। করোনার প্রকোপ কাটানোর জন্য স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছে।
তাই দীর্ঘ দুই মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে। এবার মসজিদে নামাজ পড়ার জন্য অনুমতি দিচ্ছে দেশটির সরকার।
আগামী ১৮ মে থেকে শর্তসাপেক্ষে এসব মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।
একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। বিষয়টি ইতালির বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু নিশ্চিত করেছেন।
তিনি মুসল্লিদের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।
দোকানপাঠ খোলার পর থেকে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা পাওয়া যাচ্ছে। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জাতির উদ্দেশে এক ভাষণে এইসকল অনুমতি দেন।
তবে নিয়ম মেনেই সব কিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























