ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১৬ মে ২০২০

সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে এবারের স্বাস্থ্য সম্মেলন

আগামী সোমবার (১৮ মে) থেকে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদর দফতরে দুই দিনব্যাপী ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হচ্ছে।

অন্যান্য বছর ২০০টি দেশের স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে  সংস্থাটির সদর দফতর মুখরিত করে রাখেন। কিন্তু করোনার কারণে এবছর তেমনটা হচ্ছে না।

করোনার প্রভাবে সারা বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্যে সময় পার করছে।  এমন পরিস্থিতিতে সরাসরি অংশগ্রহণ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের সম্মেলন হবে ভার্চ্যুয়াল এবং খুবই সীমিত পরিসরে।

এবারের সম্মেলনে মূলত বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে করণীয় বিষয়টি  প্রাধান্য পাবে। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী কোনো সময়ে অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এমনই তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭২তম সভায় নির্বাচিত সভাপতি সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর নতুন প্রেসিডেন্ট এবং পাঁচজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন, প্রেসিডেন্ট এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বক্তব্য রাখবেন।

সব‌শে‌ষে এ‌ক্সি‌কিউ‌টিভ বো‌র্ডের নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এরপর ২২মে এ‌ক্সি‌কিউ‌টিভ বো‌র্ডের ১৪৭তম বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে।

অন্যান্য বছর বাংলাদেশ থেকেও স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগদানের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটান। কিন্তু এবার করোনা তা হতে দিচ্ছে না।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে করোনাভাইরাস পরিস্থিতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট তুলে ধরে দিক-নির্দেশনা উঠে আসবে বলে সবার দৃষ্টি থাকবে এবারের সম্মেলনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়