ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ১৭ মে ২০২০

এবার হু-কে শায়েস্তা করতে চীনের কাতারে ট্রাম্প

করোনা নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর বিশ্ব স্বাস্ব্য সংস্থার (হু) জন্য অর্থ সাহায্য কমিয়ে আনছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সে দেশের সংবাদ সংস্থা ফক্স নিউজ এমনটাই জানিয়েছে শুক্রবার । বলা হয়েছে,চীন হু-কে যে পরিমাণ অর্থ সাহায্য দেয়, ততটাই দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

করোনা নিয়ে গাফিলতির অভিযোগ তার ওপর ভাইরাসটির উৎপত্তি নিয়ে হু-এর বক্তব্য চীন ঘেষা উল্লেখ করে গত ১৪ এপ্রিল হু-কে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্যমতে,করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্ব্য সংস্থা।চীনের উপর নির্ভর করে ভুল করেছে তারা। সেই কারণেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে করে বেড়ে গিয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়