আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬, ১৭ মে ২০২০
আপডেট: ০৭:৫১, ১৭ মে ২০২০
আপডেট: ০৭:৫১, ১৭ মে ২০২০
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালির সরকার
করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার ইতালিতে।দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩১ হাজার ৭৮৩ জন মানুষ মারা গেছেন,যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি থেকে ইতালিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় ইউরোপের প্রথম দেশ হিসেবে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়।এ মাসের মাঝামাঝি এসে করোনার প্রাদুর্ভাব প্রায় একেবারেই কমে আসায় লকডাউনও শিথিল করতে শুরু করে ইতালির সরকার।
শনিবার ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে নতুন ডিক্রিতে সই করেছেন।৩ জুনের পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেন।একইদিনে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটির সরকার।তাই ৩ জুন ইতালির আকাশপথের নিষেধাজ্ঞাও উঠে যাবে।
প্রথমে দেশটির কয়েকটি অঞ্চল থেকে দ্রুত লকডাউন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে ইতালির প্রধানমন্ত্রী বলেন,পুনরায় সংক্রমণ এড়াতে ধীরে ধীরে সব কিছু চালু করা হবে।সামাজিক দূরুত্ব মেনে ১৮ মে থেকে দোকান ও রেস্তোরাঁ চালু করতে হবে।একইদিনে ক্যাথলিক চার্চও খুলে দেওয়া হবে। সেখানেও মাস্ক পরে সামাজিক দুরূত্ব মেনে চলতে হবে।
ওদিকে ইতালির সরকার সেদেশের ব্যবসায়ী ও পরিবারের জন্য উদ্দীপনামূলক প্যাকেজ হিসেবে ৫৫ বিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে।
বর্তমানে সমগ্র ইউরোপজুড়েই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার কমে আসায় লকডাউনও শিথিল হতে শুরু করেছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























