আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ১৭ মে ২০২০
ভারতে ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লকডাউন করেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৮৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা দেশটিতে একদিনে রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। অন্যদিকে মারা গেছেন ১২০ জন।পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ হাজার ৯৫৬ জন।
এই নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯২৭। মৃতের সংখ্যা ২ হাজার ৮৭২। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৩৭ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫ দশমিক ০৯ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যুহারও আগের চেয়ে কমেছে। শনিবার দেশটিতে মৃত্যুহার ছিল ৩ দশমিক ২ শতাংশ, আজ সেটা হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























