ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৭ মে ২০২০

সৌদি আরবে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মোট মৃত্যু ৩০২

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৮৪০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এই নিয়ে সৌদি আরবে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৫১ হাজার ৯৮০ জন হলো। 

দেশটিতে করোনা প্রথম শনাক্তের পর খুব ধীর গতিতে আক্রান্ত বাড়ছিল। কিন্তু  শনিবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি।

তাছাড়া সেখানে  নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।

সৌদি আরবে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২ মার্চ। দুই মাসের মধ্যেই আক্রান্ত ৫০ হাজার ছাড়াল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়