আন্তর্জাতিক ডেস্ক
জীবাণুনাশক সবসময় উপকারী নয়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার প্রভাবে রাস্তাঘাটে বা যেখানে সেখানে জীবাণুনাশক ছিটানো হচ্ছে প্রায় সব দেশেই। কিন্তু এই ধরণের জীবাণুনাশক কভিড-১৯ এর জীবাণু বিতাড়িত করতে পারে না, বরং আরও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো বস্তুর পৃষ্ট দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত রাখা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাই বলে সকল স্থানে জীবাণুনাশক ছিটালে কোনো লাভ হবে না।
বিষয়টির ব্যাখ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, “কভিড-১৯ ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণু নিধনে বাইরের খোলা জায়গা, রাস্তাঘাট বা হাটবাজারে জীবাণুনাশক ছিটানো বা জীবাণুনাশক দিয়ে ধূমায়িত করতে বলা হয়নি। কেননা জীবাণুনাশক ময়লা-আবর্জনার কারণে নিষ্ক্রিয় হয়ে পড়ে।”
“সকল সারফেসে ছিটানো জীবাণুনাশক যতটা সময় থাকলে জীবাণু অকার্যকর হতে পারে ততটা সময় বিদ্যমান থাকতে পারে না।”
স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রাস্তাঘাট ও ফুটপাতগুলোতে করোনাভাইরাস থাকে না। ফলে অহেতুক জীবাণুনাশক ছিটালে মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক ঝুঁকি আসতে পারে।
তাছাড়া মানুষের শরীরে জীবাণুনাশক ছিটানোর বিপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরণের জীবাণুনাশক একজনকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে।
ড্রপলেট বা সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে ব্যক্তির যে সক্ষমতা জীবাণুনাশক ছিটিয়ে সে সম্ভাবনাও কমানো যাবে না ।
ছিটানো জীবাণুনাশকে থাকা ক্লোরিন বা অন্যান্য বিষাক্ত রাসায়নিক উপাদান চোখ, ত্বকে জ্বালা যন্ত্রণা, মাংসপেশির অসুখ, অন্ত্রে ক্ষতির কারণ হতে পারে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অনেকে আবার বাড়িতে ভেতরের জায়গাগুলোতে জীবাণুনাশক ছিটিয়ে দেন। এই ব্যাপারেও সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব জায়গায় সরাসরি জীবাণুনাশক ছিটানোর কোনো ফল পাওয়া যায়নি বলে একটি গবেষণায় দেখা গেছে বলে জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। তবে কেউ চাইলে কাপড় বা অন্য কিছু জীবাণুনাশকে ভিজিয়ে পরিষ্কার করতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























