আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ১৭ মে ২০২০
নেপালে করোনায় প্রথম মৃত্যু, মোট আক্রান্ত ২৯১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নেপালে প্রথম মৃত্যু হলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, করোনা আক্রান্ত ২৯ বছর বয়সী এক নারী মারা গেছেন। ওই নারী রাজধানী কাঠমান্ডু সংলগ্ন একটি শহরের বাসিন্দা ছিলেন।
নেপালে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৫৪টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০ জন ।
নেপালে গত ২৪ মার্চ থেকে লকডাউন চলছে। করোনা সংক্রমণ রোধ করার জন্য শুরু থেকেই ভারত এবং চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে রেখেছে নেপাল।
অন্যদিকে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে ৪৭ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪০০ জনে । এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ১৮ হাজার ১৮ জন ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























