ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ১৭ মে ২০২০

করোনাকে হার মানালেন ১০৮ বছর বয়সী বৃদ্ধা

বেঁচে থাকব ঠিক করে নিয়েছিলাম বলেই বেঁচে আছি”

এই বয়সে করোনা থেকে সেরে উঠার মন্ত্র কি জিজ্ঞেস করতেই এমন ‍নিরুত্তাপ উত্তর আমেরিকার নিউ জার্সির বাসিন্দা ১০৮ বছর বয়সী সিলভিয়া গোল্ডশোলের।

প্রায় ১০ হাজার লাশ কাঁধে নিয়ে ধুঁকতে থাকা নিউ জার্সিতে যেনো এক দুরন্ত জীবন, প্রাণশক্তিতে ভরপুর, দুরন্ত মনোবল আর সকলের কাছে এক দুর্দান্ত উদাহরণ। আমেরিকার সর্বাধিক বয়সের এই করোনা বিজয়িনী দেখেছেন স্প্যানিশ ফ্লু, দুটি বিশ্বযুদ্ধসহ সব ভয়ানক আতঙ্কের দিনগুলি

এপ্রিলে সংক্রমণ হওয়ার পর বহুদিন আইসোলেশনে ছিলেন। কিছুটা সুস্থ হয়ে আবার হাসপাতালেই লেগে গিয়েছেন মানবসেবায়।হাসপাতালে আশেপাশের সবাইকে যেনো মায়ের মতোই আগলে রাখছেন।সিলভিয়া মনে করেন,কঠিন সময়ে ভালবাসাই একমাত্র আকাঙ্ক্ষিত হতে পারে

নিউ জার্সির গভর্নর মারফির ফোনগিয়েছে তাঁর কাছে মজা করে মারফি বলেছেন, নিজের নির্বাচনী প্রচারের নেতৃত্ব সিলভিয়ার হাতে তুলে দিতে চান তিনি।সিলভিয়াও মজা করে বলেন,এমন দায়িত্ব নিতে তিনি রাজিই আছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়