আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৯০ হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে কোনোভাবেই করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৯৬৭ জন । পাশাপাশি মারা গেছেন ১৩৯৪ জন।
এই নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৬৫ জন । দেশটিতে মোট ৯০ হাজার ৩৪৬ জন মানুষ মারা গেছে। তবে আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৪০ হাজারের বেশি চিকিৎসা শেষে এখন সুস্থ হয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন বাংলাদেশি এখন পর্যন্ত মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আক্রান্ত রাজ্য হচ্ছে নিউইর্য়ক। ওই রাজ্যে আক্রান্ত ৩ লাখ ৫৮ হাজারের মধ্যে ২৮ হাজার ১৩৪ জন মারা গেছে।
করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক বা না হোক মার্কিন অর্থনীতি চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























