ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৮ মে ২০২০
আপডেট: ১২:০৮, ১৮ মে ২০২০

ভারতে করোনায় তিন হাজারের বেশি প্রাণহানি

সারা বিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাস ভারতে তিন হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 

দেশটিরে সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯৫ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে। এবং মারা যাওয়া ব্যক্তির সংখ্যা মোট  ৩ হাজার ২১ জন।

দেশটিতে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই একদিনে রেকর্ড ২ হাজার ৩৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া ৫৫তম দিনের মতো লকডাউন চলছে ভারতে। রবিবার আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউন।

তাছাড়া সারাবিশ্বে ৪৮ লাখ ৫ হাজার ২১০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৭৩২ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৮ লাখ ৬০ হাজার ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়