নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ১৮ মে ২০২০
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৮ লাখ
বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছেন।
সোমবার (১৮ মে) দুপুর ১২ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী সারা বিশ্বের ৪৮ লাখ ৫ হাজার ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৭৩২ জন। অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৮ লাখ ৬০ হাজার ৫৬ জন।
আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ১৫ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । যার বিপরীতে মারা গেছেন ৯০ হাজারের বেশি মানুষ।তার পরেই আছে রাশিয়া । সেখানে ২ লাখ ৮১ হাজার মানুষ করোনার প্রকোপে পড়েছেন।
করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৩২৮ জন । অন্যদিকে সুস্থ হয়ে ৪ হাজারের অধিক করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























