আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৬, ১৮ মে ২০২০
আপডেট: ০০:২৮, ১৯ মে ২০২০
আপডেট: ০০:২৮, ১৯ মে ২০২০
করোনা নিয়ে তদন্তে একজোট হলো ৬২ দেশ
গত বছরের নভেম্বরে করোনার সংক্রমণ শুরু হয় চীনের হুবেই প্রদেশে। উৎপত্তিস্থল ছিল উহান। তার পর সেখান থেকে বিশ্বের ১৮৫টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৮ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৭ হাজারেরও বেশি মানুষের। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা আমেরিকায়।তার পরই রয়েছে ইতালি,ব্রিটেন,রাশিয়া,ফ্রান্স এবং স্পেনের মতো দেশগুলো।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৯১ হাজার ৯২ জন এবং মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩২ হাজার ৮৬১ জন মানুষ।
আমেরিকা বরাবরই দাবি করে আসছে,করোনাভাইরাস তৈরি করেছে চীন। শুধু তাই নয়, এ নিয়ে তথ্য গোপনও করেছে চীন। যদিও করোনাভাইরাস মানুষের তৈরি,এ অভিযোগকে সম্পূর্ণ ঊড়িয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে,এটা কোনভাবেই মানুষের তৈরি নয়,বাদুর থেকেই ভাইরাসটির সংক্রমণ ঘটেছে।
এদিকে এবার করোনাভাইরাস নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলে একজোট হয়েছে অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং ভারত-সহ ৬২টি দেশ।ভাইরাসটি কোথা থেকে এলো, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের যৌথ উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি, কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিক্রিয়া নিয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
এ নিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সঙ্কট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে হু-কে দিশা ঠিক করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণ রুখতে কতটা নিরেপক্ষ পদক্ষেপ নেয়া হয়েছিল তা নিয়েও তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়ায়।
আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে ৭৩তম ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলি (ডব্লিউএইচএ)-র বৈঠক। সেখানেই এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম থেকেই অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং সমর্থন জোটানোর কাজে নেমেছিল তারা। অবশেষে এক জোটে এই তদন্তে যোগ দিচ্ছে ৬২টি দেশ। এই তদন্তের খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে ভারত,জাপান,ব্রিটেন,নিউজিল্যান্ড,দক্ষিণ কোরিয়া,ব্রাজিল এবং কানাডার মতো দেশ।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























