ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ১৯ মে ২০২০
আপডেট: ০১:০৫, ১৯ মে ২০২০

করোনা আক্রান্তদের জন্য আমাজনে তৈরি হচ্ছে হাসপাতাল

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।প্রাণঘাতী এই ভাইরাসটি পৌঁছে গিয়েছে বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন জঙ্গলে থাকা আদিবাসীদের মধ্যেও।করোনাভাইরাসের কারণে আমাজন বনের পেরুর অংশে জরুরি অবস্থা চলছে।ইকুইটোতে হাসপাতালগুলোতে কভিড-১৯ রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।মৃত দেহগুলোর জায়গা হচ্ছে না মর্গগুলোতে।এমতাবস্থায় করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে তাদের বাঁচাতে আমাজনে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে পেরু।

পেরুর সামাজিক নিরাপত্তা সংস্থা এসসালুদ শুক্রবার জানিয়েছে,ব্রাজিল সীমান্তের উকাচালি প্রদেশের রাজধানী পুকাইপায় ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হবে।দ্রুত হাসপাতাল তৈরির জন্য জোর কদমে কাজ শুরু হয়েছে।তিন সপ্তাহের মধ্যেই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করতে চাইছে পেরু সরকার।সেখানকার বাসিন্দাদের রক্ষায় দ্রুতই ২২০ জন স্বাস্থ্যকর্মী পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ফেদেরিকো টং হুতাদো বলেছেন,“আমরা চিকিৎসা সেবা বাড়ানোর জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।কোভিড-১৯ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসার সকল সুযোগ-সুবিধা সংবলিত একটা হাসপাতাল আমরা পেরুভিয়ান আমাজনে স্থাপন করছি।”

আমাজন জঙ্গলের ওই এলাকায় মূলত স্থল পথে কোনো রাস্তা নেই।নদী পথেই যোগাযোগের একমাত্র উপায়।কিন্তু সেখানে চিকিৎসা সেবা দ্রুত সময়ে পৌঁছাতে আকাশযোগে অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো জাভাল্লোস।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়