ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৯ মে ২০২০

করোনার মধ্যেই চীনে ভূমিকম্প, নিহত ৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এ ভূমিকম্প হয়। মঙ্গলবার সকালে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ঘটনায় আহত হয়েছেন ২৩ জন।

ইউনানের প্রাদেশিক সরকার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, রিখটারস্কেলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, চীন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৮ সালে দেশটির সিচুয়ানে রিখটারস্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়