আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ১৯ মে ২০২০
ভারতে ১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। খুব দ্রুত গতিতে দেশটিতে করোনাভাইরাস বিস্তার লাভ করেছে।
এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন। যার বিপরীতে মারা গেছেন ৩ হাজার ১৬৩ জন।
গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্ত সগয়াঙ্কত হয়েছে ৪ হাজার ৯৭০ জন। এবং মারা গেছেন ১৩৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৩৯ হাজার ২৩৩ জন।
ভারতে এরই মধ্যে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। এরই অংশ হিসেবে দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদসহ প্রধান শহরগুলোতে বাস ও অটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
ভারতের সবচেয়ে আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে ৩৫ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে । অন্যদিকে দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
করোনার এই সময়েই দেশটির পশ্চিমবঙ্গ এবং ওডিশা রাজ্যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় আমফান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























