আন্তর্জাতিক ডেস্ক
আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। তারপরেই ছিল স্পেন এবং যুক্তরাজ্য।
কিন্তু স্পেন এবং যুক্তরাজ্যকে টপকে আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
শুধু আক্রান্তই নয় মৃত্যুর তালিকায়ও ওপরের দিকে উঠে আসছে ব্রাজিল। দেশটির ১৬ হাজার ৮০০ জন মানুষ করোনায় মারা গেছেন।
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, করোনা নিয়ে ব্রাজিলের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। দেশটিতে ব্যাপক হারে টেস্ট করা হলে করোনা আক্রান্ত আরওবাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিষয়টিকে এত গুরুত্ব দিচ্ছেন না। করোনাকেও সাধারণ ফ্লুয়ের সাথে তুলনা করছেন তিনি। করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই দেশটির লকডাউন উঠিয়ে দেওয়ার পক্ষপাতি তিনি।
তবে এ ব্যাপারে উদ্যোগী হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে দেশটির নাগরিকদের ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























