আন্তর্জাতিক ডেস্ক
করোনা পরীক্ষা করা যাবে ৬০ সেকেন্ডে, স্মার্টফোনে!
ফাইল ছবি
নভেল করোনাভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। ছড়িয়ে পড়েছে ২১৩টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির ভ্যাকসিন তৈরি করতে চেষ্টা করছে বিশ্বজুড়ে শতাধিক কোম্পানি। বসে নেই প্রযুক্তি কোম্পানিগুলোও। এবার এমন একটি প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে যার মাধ্যমে খুব সহজে, ৬০ সেকেন্ডের মধ্যেই স্মার্টফোনের মাধ্যমে শনাক্ত করা যাবে ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছে, স্মার্টফোনের স্ক্রিনের ওপর হাঁচি কাশি দেয়ার ৬০ সেকেন্ডের মধ্যেই তা শনাক্ত করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যেই গবেষক দলটি এই প্রযুক্তি আনার কথা জানিয়েছে। খবর- ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।
মেট্রো এর প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এবং প্রকল্পের প্রধান অধ্যাপক মাসউদ তাবিব-আজর জানান, মশা থেকে ছড়ানো জিকা ভাইরাস শনাক্ত করার জন্য এক বছর আগে এই প্রকল্পটি নিয়ে কাজ শুরু করা হয়েছে। তবে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখন তা কোভিড-১৯ আক্রান্তদের শনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে।
তিনি আরো জানান, করোনাভাইরাস শনাক্ত করার জন্য এক ধরনের সস্তা সেন্সর ব্যবহারে করা হবে; যার মূল্য আনুমানিক ৪৫ ইউরো হতে পারে। এই সেন্সরটি পুনরায় ব্যবহারযোগ্য।
‘এক্ষেত্রে ব্যবহারকারীদের কেবলমাত্র তার ফোনের চার্জিং পোর্টে সেন্সরটি প্লাগ করতে হবে এবং সহায়ক অ্যাপ্লিকেশনটি চালু করতে হবে। এরপর সেন্সরের ওপর লালার একটি মাইক্রোস্কোপিক কণা রাখলেই তা এক মিনিটে করোনা শনাক্ত করতে সক্ষম হবে।’
জানা গেছে, আগামী জুলাই মাসে এই ডিভাইসটির চার সপ্তাহের ক্লিনিক্যাল পরীক্ষা শেষে আগস্ট মাসে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হতে পারে।
অধ্যাপক তাবিব-আজর বলেন, নীতিগতভাবে, আমরা এই ডিভাইসগুলো প্রত্যেকের হাতে পৌছাঁতে চাই। একবার আমরা স্বল্প ব্যয়ে বড় আকারের উৎপাদন করতে পারলে অন্য যে কোনো জিনিসের মতো মানুষ এটি তাদের কাছে রাখতে চাইবে।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























