আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৩, ১৯ মে ২০২০
আপডেট: ০২:০৭, ২০ মে ২০২০
আপডেট: ০২:০৭, ২০ মে ২০২০
এবার বৃটেনে করোনা ভাইরাস শনাক্ত করতে কুকুর
বিশ্বজুড়ে লকডাউন উঠলে খুলে যাবে বিমানবন্দর,বাস টার্মিনাস,মেট্রো স্টেশন।বাড়বে মানুষের যাতায়াত।সে সময় সংক্রমণ ঠেকানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সব দেশের কাছেই।তাই বৃটেনের গবেষকরা মনে করছেন,কুকুর দিয়ে কোভিড-১৯ চিহ্নিতকরণ পদ্ধতি সফল হলে,অনেক মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা সম্ভব হবে।সফল হলে প্রতি ঘণ্টায় ২৫০ জনের টেস্ট করতে পারবে একটি কুকুর।
এরইমধ্যে বিশেষ ধরনের ক্যানসার,পারকিনসন ও ম্যালেরিয়ার মতো রোগীদের গন্ধ শুকে চিহ্নিত করার কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়।সে কাজে সাফল্যও পাওয়া গিয়েছে।
বৃটেনের উদ্ভাবনী মন্ত্রী জেমস বেথেল বলেছেন,‘‘বায়ো ডিকেটশন ডগ ইতিমধ্যেই ক্যানসার রোগীকে চিহ্নিত করতে পারে।আমরা মনে করছি,এই উদ্ভাবন সফল হলে কম সময়ে ও দ্রুত গতিতে বেশি সংখ্যায় টেস্টিং করানো যাবে।’’
ডুরহাম বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও মেডিক্যাল ডিটেকশন ডগ নামের একটি সংস্থা যৌথ ভাবে এই গবেষণা চালাবে।এ জন্য ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়েল প্রজাতির ছয়টি কুকুরকে ইতিমধ্যই চিহ্নিত করা হয়েছে।লন্ডনের হাসপাতালে থাকা কোভিড-১৯ রোগীদের গন্ধ শোঁকানো হবে তাঁদের।যারা আক্রান্ত নন তাঁদের সঙ্গে আক্রান্তদের গন্ধের ফারাক কী ভাবে করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হবে ওই কুকুরদের।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























