আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ২০ মে ২০২০
আপডেট: ১২:৪৯, ২০ মে ২০২০
আপডেট: ১২:৪৯, ২০ মে ২০২০
ব্রাজিলে একদিনেই ১৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনেই আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। পাশাপাশি মারাও গেছেন এক হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৪০৮ জন। এবং মারা গেছেন ১ হাজার ১৭৯ জন।
এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৬২৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ হাজার ৯৭১ জন।
ব্রাজিলে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৪৭ হাজার ১০৮টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
গত ফেব্রুয়ারিতে ব্রাজিলে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বিশ্বের ২১৩টি দেশ এবং অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।তারপরেই আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























