ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২০ মে ২০২০
আপডেট: ১২:৫০, ২০ মে ২০২০

জুলাইয়ে করোনায় মৃত্যুহার কমতে পারে: কার্ল হেনেঘান

বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে করোনাভাইরাসে ৪৯ লাখ ৮৯ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭০ জন।

তবে আগের তুলনায় দৈনিক মৃত্যুহার অনেকটাই কমে এসেছে। যেভাবে এই হার কমে আসছে তাতে আগামী মাস শেষে অর্থাৎ জুলাইয়ে করোনায় মৃত্যুহার শূন্যতে নেমে আসতে পারে বলে আশা করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স-বেসড মেডিসিনের ডিরেক্টর অধ্যাপক কার্ল হেনেঘান।

যুক্তরাজ্যে বিগত কয়েক সপ্তাহে করোনায় দৈনিক মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করে তিনি এই মতামত দিয়েছেন।

বর্তমানে যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৪১ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে  নতুন ৫৪৫ জন করোনায় মারা গেছেন। এর আগে ১১ মে  মারা যায় ৬২৭ জন। ৯ এপ্রিল এ সংখ্যা ছিল এক হাজার ১৫২ জন। অর্থাৎ আগের তুলনায় দেশটিতে দৈনিক মৃতের হার কমছে। 

যুক্তরাজ্যে বিগত তিন সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে অধ্যাপক কার্ল হেনেঘান বলেছেন, ‘আমি মনে করি, যদি করোনায় মৃতের হার এভাবেই কমতে থাকে তাহলে আমি বলব, জুন শেষে কোভিড-১৯ আক্রান্ত লোকজনকে খুঁজে পাওয়াই কষ্ট হয়ে যাবে।‌’

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যায় বিশ্বে প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়