ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২০ মে ২০২০

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ক্যামব্রিজের সকল ক্লাস অনলাইনে

করোনা মাহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সকল ধরণের ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

এমনকি ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। সব ক্লাস সরাসরি ক্লাসরুমের বদলে অনলাইনেই নেওয়া হবে। এক বিবৃতিতে ইউকে প্রেস এসোসিয়েশন এমন তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট লোকজনের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটেনে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিলো।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৩৪১ জন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই মহামারির সময় খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। তাই আগামী শিক্ষাবর্ষের কোন ক্লাস সামনাসামনি নেওয়া হবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়