বিশ্ব ডেস্ক
দুই গুলিতে ভয়াবহ জখম হয়েও প্রাণে বাঁচলো নবজাতক
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের একটি হাসপাতালে সন্ত্রাসী হামলার সময় শরীরে দু’টি গুলি লাগার পরও প্রাণে বেঁচে গেছে এক নবজাতক।
বুধবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন।
খবরে বলা হয়, বেঁচে যাওয়া শিশুটির নাম আমিনা। ভয়াবহ সেই হামলায় প্রাণে বেঁচে যাওয়াদের মধ্যে সেই সর্বকনিষ্ঠ। তার বয়স এখন মাত্র ৯ দিন। যখন গুলি লাগে তখন তার বয়স ছিল মাত্র এক দিন। সন্ত্রাসী হামলার সময় সেদিন ভয়াবহভাবে জখম হয় সে।
এর আগে, গত ১২ মে দেশটির রাজধানী কাবুলের দাশত-ই-বারচি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৪ জন নিহত হন। যার মধ্যে ১৬ জন প্রসূতি, ৬ নবজাতক ও ২ জন চিকিৎসক রয়েছেন।
সন্ত্রাসী হামলায় আমিনার মায়েরও মৃত্যু হয়। কিন্তু ছোট্ট এ শরীরের পায়ে দু’টি গুলি লাগার পরও অলৌকিকভাবে বেঁচে যায় আমিনা। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির বাবা ও চিকিৎসকরা তার বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন।
সূত্র: বিবিসি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























