ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২০ মে ২০২০
আপডেট: ১৯:০৯, ২০ মে ২০২০

সদস্যপদ প্রত্যাহার করার হুমকি ‍দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত ৯৩ হাজার ৫৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে। সারা পৃথিবিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৪২১ জন। করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতাকে  এই বিশাল সংখ্যক মৃত্যুর জন্য দায়ী করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর মধ্যে চীনের সঙ্গে ‘ঘনিষ্ঠতার’ অভিযোগ এনে এপ্রিলের মাঝামাঝি থেকেই হু-কে অনুদান দেওয়া স্থগিত করেছেন।গত কাল প্রথমে হু-কে চিনের ‘হাতের পুতুল’ বলে তিরস্কার করেছিলেন ট্রাম্প।এরপর তিনি সরাসরি চিঠি লিখে হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসকে,যা আবার পরে টুইট করেন।

চিঠিতে ট্রাম্প লেখেন,‘‘মহামারি সামলাতে আপনি ও আপনার সংস্থা যে ভূমিকা নিয়েছে এবং যেভাবে বার বার ভুল পদক্ষেপ গ্রহণ করেছে,তার মূল্য গোটা বিশ্বকে দিতে হচ্ছে।চীনের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে এই সংস্থার কিছু করা প্রয়োজন।’’

আগামী ৩০ দিনের মধ্যে সংস্থার ভূমিকায় কোনও ‘গুরুত্বপূর্ণ বদল’ না এলে গবেষণা ও চিকিৎসার জন্য দেওয়া অনুদান বন্ধ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ’ না-করতে পারলে সংস্থাটি থেকে সদস্যপদও প্রত্যাহার করার কথাও ভাববেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেজে তার লিখা এই চিঠিটি টুইট করেন ট্রাম্প।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়