ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০০, ২১ মে ২০২০
আপডেট: ০৯:১৯, ২১ মে ২০২০

আম্ফানের আঘাতে পশ্চিমবঙ্গের দুই জেলা তছনছ

ঘূর্ণিঝড় আম্ফান ধ্বংসলীলা চালালো ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলাসহ আশেপাশের এলাকায়।বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫৫-১৬৫ কিলোমিটার।

সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার।এর ফলে লন্ডভন্ড পরিস্থিতি সৃষ্টি হয় কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ।

হাজার হাজার কাঁচাবাড়ি এবং গাছপালা ভেঙ্গে গিয়ে সেখানে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক গুণ বাড়বে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, ’২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে।’’ তখনও পর্য়ন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘‘এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন।প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছি। ১৭৩৭ এ এমন ভয়ঙ্কর ঝড় হয়েছিল।ওয়ার রুমে বসে আছি আমি। নবান্নে আমার অফিস কাঁপছে।একটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করলাম।মাঝরাত অবধি হয়ত ঝঞ্ঝা চলবে।’’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়