আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসের শিকার হচ্ছেন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৮৫ এবং মারা গেছে ১ হাজার ৫১৮ জন।
এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩জনে। এবং মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৯৩ হাজার ৪৩৯ জনে।
দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭০ হাজার ৮১২ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ২৭ হাজার ২৮৬। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১৫ জন।
আক্রান্ত ও মৃত্যু দুটোতেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। যাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইর্য়ক রাজ্য।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৪৯ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৭৫৮ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৭২ হাজার ৪৮৪টি।
তাছাড়া সারা বিশ্বে ৫০ লাখ ৯০ হাজার ১৫৭ জন করোনা আক্রান্তের তালিকায় এসেছেন। মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ৭৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ২৪ হাজার ৩২৯ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























