ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২১ মে ২০২০

১ জুন থেকে ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

আগামী ১ জুন থেকে ভারতে ২০০ টি যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে সেই  ট্রেনগুলোর টিকিট বুকিং শুরু হয়েছে ।

তবে এর আগে ৩০ জুন পর্যন্ত সব ট্রেনের টিকিট বাতিল করার ঘোষণা দিয়েছিল রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইটে বুকিং করা যাবে।

দেশটির রেলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বাধিক ৩০ দিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তবে রেলযাত্রার ২ ঘণ্টা আগেও অনলাইনে টিকিট কাটা যাবে। আর স্টেশনে পৌঁছতে হবে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে।

ট্রেনে সব যাত্রীর স্ক্রিনিং করা হবে। ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। টিকিট নিশ্চিত থাকলেই ট্রেনে ওঠা যাবে।

ট্রেনে যাত্রীদের অবশ্যই মাস্ক পরতে হবে।  ফোনে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। স্টেশনে যাত্রীদের জন্য  ফুড স্টল থাকবে। তবে করোনা সংক্রমণ  থাকলে সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট যাত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়