ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ২১ মে ২০২০

করোনাকে জয় করল বিশ্বের ২০ লাখের বেশি মানুষ

সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫১ লাখ। চীনের উহান থেকে ডিসেম্বরে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে প্রকোপ বিস্তার  করছে।

ভাইরাসটি এখন পর্যন্ত মারা গেছেন  ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। কিন্তু ভাইরাসটির সাথে লড়াই করে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখের বেশি মানুষ।

২১ মার্চ বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের  হিসাব অনুযায়ী সারা বিশ্বের ২০ লাখ ২৫ হাজার ৮৭৮ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন।

তখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫০ লাখ ৯০ হাজার ৯৭৭ জন। যারা করোনার সাথে যুদ্ধে হেরে মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ৭৬১ জন।বিশ্বে আক্রান্ত এবং মৃতের দিক থেকে প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। 

ইউরোপের বিভিন্ন দেশে করোনা প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। যার ফলে অনেক দেশই তাদের লকডাউন শিথিল করেছে।

করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার সচেতনতাই অন্যতম রাস্তা। বিশ্বের সবাইকে স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হচ্ছে প্রতিনিয়তই। তাই  সবাইকে সুস্থ থাকতে হলে ঘন ঘন হাত ধুতে হবে, সবসময় মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। বাইরে বের হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়