আন্তর্জাতিক ডেস্ক
উহানকে বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা, পাশাপাশি মাংস খাওয়া নিষিদ্ধ
বুধবার বন্যপ্রাণীদের জন্য চীনের উহানকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এরই সাথে আনুষ্ঠানিকভাবে মাংস খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
শুধু তাই নয় এ ধরনের পশুপাখি পালন করে যারা জীবিকা অর্জন করেন যেসব খামারিকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন উহানের বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস।
দেশটির ফার্মের মালিকদের প্রতি কেজি কোবরা ও র্যাটল স্নেকের জন্য ১২০ ইউয়ান ও প্রতি কেজি বাঁদুরের জন্য ৭৫ ইউয়ান ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
তাছাড়া উহান কর্তৃপক্ষ শহরের সীমানার মধ্যে কোনো বন্যপ্রাণী শিকার ও বাণিজ্য, বেচা কেনা নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞাটি আগামী পাঁচ বছরের জন্য জারি করা হয়েছে।
এখন পর্যন্ত করোনাভাইরাসে চীনের ৮২ হাজার ৯৬৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























