আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২০, ২১ মে ২০২০
আপডেট: ০০:০৫, ২২ মে ২০২০
আপডেট: ০০:০৫, ২২ মে ২০২০
আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ জনে
ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতায় ১৫ , উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন মারা গেছেন।
বাকি মৃত্যুগুলো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্ফান তার তাণ্ডব দেখিয়েছে। ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে।
এই ব্যপারে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগে এই ধরনের বিপর্যয় তিনি দেখেননি। তিনি বলেন, 'বহু মানুষ হতাহত হয়েছে। আমি ঘোষণা করছি, সাইক্লোন আম্ফানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে।'
ব্যাপক ঝড়-বৃষ্টিতে রাজ্যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা চিহ্নিত করতে জেলা প্রশাসকদের সাতদিন সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া ক্ষয়ক্ষতির ব্যাপকতা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























