ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ২১ মে ২০২০

বিশ্বের ৫১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্তের তালিকায়

সারাবিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন দ্রুত গতিতে বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে করোনা তার রূপ দেখিয়েছে। নবজাতক থেকে শুরু করে শতবর্ষী ব্যক্তিরা এই ভাইরাসের প্রকোপে পড়ছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১১.৩০ পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের  হিসাব অনুযায়ী সারা বিশ্বের ৫১ লাখ ৩৮ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তদের মধ্যে  ৩ লাখ ৩১ হাজার ৬৯৬ জন মারা গেছেন। অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২০ লাখ ৫০ হাজার ৪৬০ জন।   

আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ১৬ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । যার বিপরীতে মারা গেছেন ৯৫ হাজারের বেশি মানুষ।তার পরেই আছে  রাশিয়া । সেখানে ৩  লাখ ১৭হাজার মানুষ করোনার প্রকোপে পড়েছেন। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য। দেশগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যথাক্রমে ২ লাখ ৯৬ হাজার ৩৩ জন, ২লাখ ৭৯ হাজার ৫২৪  জন এবং ২ লাখ  ৫০ হাজার ৯০৮ জন ।   

বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট  ২৮ হাজার ৫১১। মারা গেছেন৪০৮ জন । অন্যদিকে সুস্থ হয়ে সাড়ে ৫ হাজারের অধিক করোনা আক্রান্ত রোগী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়