ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২২ মে ২০২০

যুক্তরাজ্যে করোনা টেস্টের নতুন পদ্ধতি, ফল পাওয়া যাবে ২০ মিনিটেই

মাত্র ২০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। যুক্তরাজ্যে নতুন পদ্ধতিতে এই ধরণের টেস্টের শুরু হয়েছে। বৃহস্পতিবার দৈনন্দিন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

সেখানে তিনি বলেন, ‘এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর দরকার পড়বে না, সুতরাং আপনি স্পটেই ২০ মিনিটের মধ্যে ফলাফল পেয়ে যাবেন।’

এর আগে স্বল্পসময়ে করোনা পরীক্ষার এই পদ্ধতিটি প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। তাই এবার বড় পরিসরে সেটি কাজে লাগাতে চাইছে ব্রিটিশ সরকার।

হ্যানকক বলেন, ‘যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই টেস্ট শুরু করবো।’ ২০ মিনিটের এই  করোনা টেস্টের ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন।

অন্যদিকে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট রোশের সঙ্গে অ্যান্টিবডি টেস্টের বিষয়ে যুক্তরাজ্য সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র ।দেশটির স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যেই সবার আগে অ্যান্টিবডি টেস্ট করানো হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়