ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২২ মে ২০২০

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২০ হাজার

ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে । ফলে সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

এখন পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ হাজার ৪৭ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৬৪ জন।

দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৬৪ হাজার ৮৭৯টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সারাবিশ্বে আক্রান্ত এবং  মৃতের তালিকায় ৩য় অবস্থানে আছে ব্রাজিল। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে ১৬ লাখ, যার বিপরীতে মারা গেছেন ৯৬ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। এতে প্রায় ৫২ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৮২ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়