ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২২ মে ২০২০

ভারতে ২৪ ঘণ্টায় নতুন ১৫০ জনের প্রাণহানি, মোট মৃত্যু ৩৫৮৪

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের তালিকা দ্রুত বড় হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষের  শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এই নিয়ে ভারতে করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫০ জন। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছে ৪৮ হাজার ৫৫৩ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৬৬ হাজার ৮৯টি। 

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য হলো মহারাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ৬৪২ । অন্যদিকে মুম্বাইতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

মধ্যপ্রদেশে মোট আক্রান্ত ৫ হাজার ৯৮১ জন। যাদের মধ্যে মারা গেছেন ২৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭৩৩ জন। বিহারে করোনা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৯৮৭। অপরদিকে, রাজস্থানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২২৭।

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৫১  লাখ ৯৭ হাজার ৭৭৬ জন। করোনার সাথে  লড়াই করে মারা গেছেন ৩ লাখ  ৩৪ হাজার ৬৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ লাখ ৮২ হাজার ৭১৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়