ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২২ মে ২০২০

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক পরিচারক

করনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্বপালন করা সাবেক পরিচারক উইলসন রুজভেল্ট জেরমান।

১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও।

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ফার্স্ট লেডি জেকি কেনেডি জেরমানকে পরিচারক পদে পদোন্নতি দিয়েছিলেন। মৃত্যুকালে জেরমানের বয়স হয়েছিল ৯১ বছর। 

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাকে সম্মানিত করেন। জেরমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিশেল। জানিয়েছেন, তার মতো একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে তাদের পরিবার ভাগ্যবান।

মিশেল আরপ বলেন, “আমাদেরসহ হোয়াইট হাউসে ফার্স্ট ফ্যামিলিগুলোকে দশকের পর দশক অসাধারণ সেবা ও যত্ন দিয়ে সহযোগিতা করেছেন তিনি।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়