আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ১৯:৪২, ২২ মে ২০২০
আপডেট: ১৯:৪২, ২২ মে ২০২০
আপডেট: ১৯:৪২, ২২ মে ২০২০
পাকিস্তানে আবাসিক এলাকায় ৯৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
পাকিস্তনানের করাচির একটি আবাসিক এলাকায় পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) একটি এয়ারবাস ৯৮ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।এখন পর্যন্ত উদ্ধার বা হতাহতের খবর জানানো হয়নি।তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন।
শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি মডেল কলোনিতে এ৩২০ এয়ারবাসটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
পাক বিমান সংস্থার মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বিমানটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাহোর থেকে করাচির উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটিতে ৯০ যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ২৪ নিউজের প্রোগ্রামিং পরিচালক আনসার নাগবি ছিলেন।
তিনি বলেন, এখনই কিছু বলা বলা যাচ্ছে না। আমাদের ক্রুরা জরুরি অবতরণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা স্বচ্ছতার সঙ্গে তথ্য সরবরাহ চালিয়ে যাব। মূল্যবান প্রাণহানির জন্য দেশটির সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া সমবেদনা প্রকাশ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, বেসারকি প্রশাসনের উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























