আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ২২ মে ২০২০
আপডেট: ২০:৪৩, ২২ মে ২০২০
আপডেট: ২০:৪৩, ২২ মে ২০২০
ভারতের ৩ এলাকা নিজেদের দাবি করল নেপাল
পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত নিয়ে ভারতের সমস্যা চিরন্তন। এই তালিকায় যুক্ত হলো ভারতের আরেক প্রতিবেশী নেপাল।অরুণাচল প্রদেশের দোকালাম নিয়ে বেইজিংয়ের সঙ্গে দিল্লির সমস্যা অনেক পুরোনো।আছে পাকিস্তানের সঙ্গেও কাশ্মীর নিয়ে লড়াই।এরমধ্যেই নতুন করে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধে জড়ালো নেপালও।
ভারতের উত্তরাখন্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করল দেশটি।মন্ত্রিসভার বৈঠকে তিনটি এলাকা অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্রের অনুমোদন দিয়েছে।অচিরেই প্রকাশ করা হবে নতুন মানচিত্রটি।নতুন মানচিত্রের কথা ঘোষণা করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি।
এর আগে নেপালের সংসদে ভারতের ‘দখলে থাকা’ কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের দাবি করে একটি প্রস্তাব পেশ করেছেলো দেশটির সরকারি দল কমিউনিস্ট পার্টি।
ভারত মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রা আরও সুগম করতে উত্তরাখন্ড থেকে লিপুলেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার লম্বা সড়ক তৈরি করছে।যেটা ভালোভাবে নেয়নি নেপাল। এটা নিয়ে ক্ষুব্ধ দেশটি।ওই সড়ক দেশের সার্বভৌমত্বে আঘাত বলে আগেই এর সমালোচনা করেছিল নেপালের সরকার।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালির দাবি, নেপালের জমিতে সড়ক তৈরি করে ভারত দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করছে। ১৮১৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের রাজার মধ্যে সই হয় সুগাউলি চুক্তি। সেখানে বলা আছে, মহাকালী নদীর পূর্বের অংশ নেপালের। ১৯৮৮ সালের বৈঠকেও ভারত স্থায়ী সীমান্ত মেনে চলতে রাজি হয়েছিল।
ওদিকে নেপালের এমন দাবি নাকচ করে দিয়েছে ভারত।সড়কটি ভারতের জমিতে তৈরি বলে জানিয়েছে নয়াদিল্লি।নেপালের বর্তমান এই কর্মকান্ডকে চীনের চাপ হিসেবেই দেখছে ভারত।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























